শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ৯:২৬
শিরোনাম :
যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৬০.৩৫ শতাংশ ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

আশুলিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ডেস্করিপোর্ট  ঢাকার আশুলিয়ায় এক স্কুলছাত্রীকে (১৮) ধর্ষণের অভিযোগে রনি (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার যুবক ওই ছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ করেছে বলে জানা গেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় ভোক্তভোগীর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

এদিকে শুক্রবার দুপুরে রনিকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাত ৩টার দিকে আশুলিয়ার নিরিবিলি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রণি আশুলিয়ার নিরিবিলি এলাকার বাসিন্দা। সে ভুক্তভোগী ছাত্রীর বড় ভায়ের বন্ধু।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভোক্তভোগী ওই শিক্ষার্থী তার মা ও ভাইকে নিয়ে আশুলিয়ার ডেন্ডাবর পশ্চিমপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। অভিযুক্ত রনিও একই এলাকায় থেকে কাঠমিস্ত্রীর কাজ করে। রনির মা বিদেশে থাকেন। সে কারণে বাবার অনুরোধে রনি ভোক্তভোগী পরিবারের বাসায় তিন বেলা খাবার খেতো। ওই ছাত্রীর মা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। ভাই ও তার মা বাসায় না থাকার সুযোগে গেল বছরের মাঝামাঝি সময়ে ওই শিক্ষার্থীর পোশাক পরিবর্তনের আপত্তিকর ভিডিও ধারণ করে রনি। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই স্কুল ছাত্রীকে গেল বছরের ১ জুলাই দুপুরে ধর্ষণ করে। এরপর আরও বেশ কয়েকবার ধর্ষণের শিকার হয় ওই শিক্ষার্থী। বিষয়টি ওই শিক্ষার্থী প্রতিবাদ করলে ভিডিও ছড়িয়ে না দেওয়ার শর্তে ১০ হাজার টাকা দাবি করে রনি। পরে বিষয়টি তার মাকে জানান। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে আশুলিয়া থানায় ভোক্তভোগীর মা বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় ওই দিন রাত ৩টার দিকে রনিকে আটক করে পুলিশ।

আশুলিয়া থানার এসআই শ্রামলেন্দু ঘোষ জানান, ভোক্তভোগী ওই ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে।