শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:২৭
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে আটকে প্রাণ গেল ২ জনের

ডেস্করিপোর্ট  চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কারের সময় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে অপর এক কিশোরেরও মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার আনন্দধাম গ্রামের নিপেন দাসের বাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে আলমডাঙ্গা ফায়ার ও সিভিল ডিফেন্সের কর্মীরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কল্যাণপুর গ্রামের আনসার প্রামাণিকের ছেলে শ্রমিক শরিফুল ইসলাম (৩০) ও ভবন মালিকের নাতি পাবনা জেলার কবিরদিয়া গ্রামের রাজ কুমার দাসের ছেলে সাগর দাস (১৫)।

আলমডাঙ্গা ফায়ার ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মখলেছুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে বলেন, সেপটিক ট্যাংক পরিষ্কারের সময় শ্রমিক শরিফুল পড়ে যান। এরপর কিশোর সাগর তাকে উদ্ধার করতে ট্যাংকে নামে। দুজনের অবস্থা আশঙ্কাজনক হলে আমরা ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে জীবিত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পরে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।

আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।