মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:০৯

ভোলায় পুলিশের হাত থেকে পালানো হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ভোলা প্রতিনিধি:ভোলায় হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার হওয়ার পর থানায় নেওয়ার পথে পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া আসামি মোঃ মাকসুদকেআবারও গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার(১৭সেপ্টেম্বর) সকালে সাড়ে ৮ টার দিকে ভোলার সদর উপজেলারইলিশা রাস্তা মাথা নামক এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তারকরা হয়।

ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার তথ্য নিশ্চিত করেনজানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়েমাকসুদকে গ্রেপ্তার করে। তিনি আরো জানান, তাকে আদালতে প্রেরণকরা হয়েছে।

উল্লেখ্য, রবিবার (১৫ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে ভোলা সদরের তুুলাতুলিএলাকার মেঘনা নদীতে জাল পাতা নিয়ে জেলে আব্দুল বাশার ও জেলেমাকসুদের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় আব্দুল বাশারের ৫/৬ জন ওমাকসুদের ৮/৯ জন জেলেদের মধ্য ব্যাপক সংর্ঘষ হয়।

এতে উভয় পক্ষের ৪/৫জন আহত হয়। তাদের স্থানীয় জেলেরা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসাপ্রদান করে। পরে রবিবার দুপুরে দিকে জেলে আব্দুল বাশারের অবস্থা গুরুতরহওয়ায় তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেচিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরের দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি হত্যামামলা দায়ের করেন। পরে সোমবার সকালে পুলিশ পৃথক পৃথক অভিযানচালিয়ে এ হত্যা মামলার প্রধান আসামি মো. মাকসুদ ও ৬ নম্বারআসামি তোফায়েলকে গ্রেপ্তার করে।