শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:০৮
শিরোনাম :
বিএম কলেজের অশ্বিনীকুমার হলে মধ্যরাতে উত্তেজনা,সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে হামলার চেষ্টা বরিশালে হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন বরিশালকে নিরাপদ,পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলা হবে-এনসিপির মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

বরিশালে এডাব এর উদ্যোগে প্রজেক্ট প্রোপোজাল রাইটিং শীর্ষক’ প্রশিক্ষণ অনুষ্ঠিত

তরিকুল ইসলাম:বরিশালে বেসরকারী উন্নয়ন সংস্থা এডাব এর উদ্যোগে তিন দিন ব্যাপি প্রজেক্ট প্রোপোজাল রাইটিং শীর্ষক’  প্রশিক্ষণ শুরু হয়েছে।।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বরিশাল এডাব কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপি ’প্রজেক্ট প্রোপোজাল রাইটিং শীর্ষক’ প্রশিক্ষণ সেইন্ট-বাংলাদেশ এর প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়েছে। এই প্রশিক্ষণে অংশগ্রহন করেন এডাবের সদস্য সংগঠনের প্রতিনিধিগণ।

এই প্রশিক্ষণ কর্মসুচির উধনি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহিমা সুলতানা কাজল (কেন্দ্রিয় কমিটির সদস্য এডাব ও নির্বাহী পরিচালক আভাস),অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী জাহাঙ্গীর কবির (সভাপতি এডাব বরিশাল ও নির্বাহী পরিচালক সেইন্ট-বাংলাদেশ)।

এছাড়া এই প্রশিক্ষণ কর্মসুচিতে উপস্থিত ছিলেন কাওসার আলম কনক, প্রোগ্রাম ডাইরেকটর, এডাব), মো: বেলায়েত হোসেন, সভাপতি এডাব, ফরিদপুর।

অনুষ্ঠানের সভাপতি কাজী জাহাঙ্গীর কবির তার বক্তব্যে বলেন যে, এই প্রশিক্ষণটি প্রতিটি এনজিও এর খুবই দরকার। কারন তাদেরকে প্রতিনিয়ত প্রোজেক্ট প্রোপোজাল লিখতে হয়। তাই সবাইকে এই প্রশিক্ষণে আন্তকিভাবে অংশগ্রহন করার জন্য অনুরোধ করেন এবং নিজেদেরকে সম্মৃদ্ধ করার আহবান জানান।  তিনদিন ব্যাপি এই প্রশিক্ষণের সমন্বয়কের ভ’মিকা পালন করেন জাহাঙ্গীর আলম বাবু (সমন্বয়কারী এডাব)