বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:০৪
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা,পুরস্কার বিতরণী ও শেখ রাসেল দেয়ালিকা উন্মোচিত

ডেস্করিপোর্ট  কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা,পুরস্কার বিতরণী ও শেখ রাসেল দেয়ালিকা উন্মোচিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ ২০২২) দুপুর সাড়ে ১২টায়
“বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর হৃদয় হোক রঙ্গিন ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, কুষ্টিয়ায় এক আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও শেখ রাসেল দেয়ালিকা উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিক হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে নার্সারি হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের মাঝেই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার কুষ্টিয়া ও সভাপতি পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ মোঃ খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনা করেন।

এই সময় পুলিশ সুপার কুষ্টিয়া ও সভাপতি পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ কুষ্টিয়া কোমলমতি শিশুদের নিয়ে কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উদ্যাপন করেন।

পরবর্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্মৃতি বিজরিত আলোচনা এবং প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিরতণ করা হয।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্ম দিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এই সময় পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রী কর্তৃক অংকিত ও লিখিত শেখ রাসেল দেয়ালিকা উন্মোচিত করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মো: নাজমুল আরেফীন, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অন্যান্য শিক্ষক – শিক্ষিকা মন্ডলী, অভিভাবকবৃন্দ ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী।