বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, রাত ৮:০৪
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

কুষ্টিয়ায় পুলিশ লাইন্সে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  কুষ্টিয়ায় পুলিশ লাইন্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ ২০২২) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষ্যে পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলমের উদ্যোগে পুলিশ লাইন্স জামে মসজিদে বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত মিলাদ মাহফিলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্মৃতিচারনমূলক বক্তব্য প্রদান করেন মোঃ খাইরুল আলম, পুলিশ সুপার, কুষ্টিয়া। অতঃপর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারসহ সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্‌), মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল), ডিআইও-১, আরও আই, রির্জাভ অফিস, কুষ্টিয়াসহ জেলা পুলিশের অফিসার ও ফোর্সগণ।