বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, রাত ৯:৪৯
শিরোনাম :
দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

কুষ্টিয়ায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ২০২২ এর ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ মার্চ) সকাল ১১ টায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ২০২২ এর ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।পুলিশ সুপার কুষ্টিয়া মো: খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে এই ব্রিফিং প্যারেডে অংশ গ্রহণ করেন।

গত-৩১ জানুয়ারি চাকরি নয়, সেবা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি, ফেব্রুয়ারি-২০২২ প্রকাশিত হয়। অনলাইনে ০১ ফেব্রুয়ারি হতে ২৮ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলমান ছিল।

আসন্ন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় কুষ্টিয়া জেলায় ৪৬ টি পুরুষ ও ৮ টি নারী সর্বমোট-৫৪ টি নিয়োগযোগ্য শূণ্যপদের পদের বিপরিতে Preliminary Screening শেষে ১৬১০ জন পুরুষ প্রার্থী ও ১৬৭ জন নারী প্রার্থী সহ ১৭৭৭ জন প্রার্থীর অনলাইনে আবেদন করেন।
২০ মার্চ ২০২২ খ্রিঃ হতে ২২ মার্চ ২০২২ খ্রিঃ পর্যন্ত কুষ্টিয়া পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২২ এর শারীরিক মাপ, Physical Endurance Test (PET) কার্যক্রম ও ২৯/০৩/২০২২ খ্রিঃ লিখিত পরীক্ষা এবং ০৯/০৪/২০২২ খ্রিঃ মনস্তাত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কুষ্টিয়া জেলায় আসন্ন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার সকল কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদেনের লক্ষে ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি পুলিশ সুপার কুষ্টিয়া মো: খাইরুল আলম তার বক্তব্যে নিয়োগ ডিউটিতে নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার জন্য “জনগনের পুলিশ” বিনির্মানের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২৫ সালের মধ্যে “মধ্যম আয়ের দেশ” এবং ভিশন-২০৪১ পূরণের মাধ্যমে উন্নত বাংলাদেশের উপযোগী করে পুলিশকে গড়ে তোলার প্রত্যয়ে বিদ্যমান কনস্টেবল পদের নিয়োগ আধুনিকায়ন করেছে বাংলাদেশ পুলিশ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্ববধানে বর্তমান ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ, ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) মহোদয়ের প্রত্যক্ষ উদ্যেগে নিয়োগ পদ্ধতিতে নতুন সব বিষয়াবলী সংযোজন করে একটি সু-সুংহত পদ্ধতি প্রস্তুত করা হয়েছে। সুনির্ধারিত একটি পদ্ধতি অনুসরণ করে একজন যোগ্য প্রার্থী বাংলাদেশ পুলিশের সদস্য হতে পারবেন। এ নতুন প্রক্রিয়ায় কুষ্টিয়া জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে আপনাদেরকে ডিউটির জন্য মনোনীত করা হয়েছে। আমরা কুষ্টিয়া জেলা পুলিশ সকলে এক পরিবারের সদস্য। সেই মন মানষিকতা নিয়ে আমরা সকলে সৎ ও নিষ্ঠার সহিত একসাথে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য পেশাদারিত্বের সহিত পালন করতে হবে। তিনি আরো বলেন নিয়োগ হবে সচ্ছ ও নিরপেক্ষ এবং দূর্নিতীমুক্ত।যে সকল প্রার্থী প্রতিটি পরীক্ষায় শারীরিকভাবে যোগ্য, মেধাবী, সৎ শুধুমাত্র তারাই তাদের যোগ্যতার ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হবেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপ্স), মোঃ ফরহাদ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, মোঃ শহীদুজ্জামান, আরওআই, রিজার্ভ অফিস, মোঃ ফয়সাল হোসেন, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, মোঃ আজিবর রহমান, আরআই, পুলিশ লাইন্স, এসএম কাফরুজ্জামান, ইনচার্জ ক্রাইম প্রিভেনশন অ্যান্ড কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশ পুলিশিং এবং নিয়োগ ডিউটিতে নিয়োজিত কুষ্টিয়া জেলার বিভিন্ন পদবির অফিসার ও ফোর্স।