শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:১৭
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

ভোলায় ৫০পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

ভোলা প্রতিনিধি:ভোলা সদর থানা আলীনগর ইউনিয়নের থেকে মো. রিয়াদ(২৫) ও মো.সালমান (২৮) নামের দুই মাদক বিক্রেতাকে ৫০ পিস ইয়াবাসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)।

সোমবার রাতে তাদেরকে আলীরনগর ইউনিয়নের কাচিয়া ৫নং ওয়ার্ড এলাকা থেকে আটক করা হয়।আটক মোঃ রিয়াদ কাচিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বর্তমান পৌর ০২ নং ওয়ার্ডের আঃ মালেক মেম্বারের ছেলে, মো. সালমান পৌরসভা কালীবাড়ী রোড ৩নং ওয়ার্ডের মো. মোয়াজ্জেম হোসেনের ছেলে।

ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর থানার আলীনগর ইউনিয়নের কাাচিয়া ৫নং ওয়ার্ডে অভিযান চালিয়ে মো. রিয়াদ ও মো.সালমান নামের দুই যুবককে ৫০পিচ ইয়াবাসহ আটক করা হয়।

ভোলা সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.ছগির মিঞা জানান,তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।