শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:২৫
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

রাজশাহীতে টিফিনের টাকা বাঁচিয়ে এক লাখ বৃক্ষরোপণ

ডেক্সরিপোর্ট:জলবায়ু পরিবতর্নের বিরূপ প্রভাব মোকাবেলা করে বাসযোগ্য পৃথিবী গড়ার লক্ষ্যে ২০১৫ সাল থেকে জুবায়ের আল মাহমুদ রাসেল নামের এক তরুণ “এক দিনের টিফিনের টাকা বাঁচিয়ে গাছ রোপণ” আন্দোলন শুরু করেন।

গত চার বছর তার এই কর্মসূচিতে সারাদেশের ৭৫০টি স্কুলের শিক্ষার্থী অংশ নিয়েছে এবং সাড়ে তিন লাখ গাছ রোপণ করা হয়।এরই ধারাবাহিকতায়

এক দিনের টিফিনের টাকা বাঁচিয়ে রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলার শিক্ষার্থীরা ১ লাখ ৫ হাজার বৃক্ষ রোপণ করেছে। এ উপলক্ষে সোমবার (১৬ সেপ্টেম্বর) চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় ও বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দু’টি অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।এ নিয়ে গত পাঁচ বছরে গাছের সংখ্যা দাঁড়ালো সাড়ে ৩ লাখ।

চারঘাট উপজেলা চেয়ারম্যান ফখরুল ইসলাম শিক্ষার্থীদের বলেন, ‘তোমরা গাছগুলো বাড়িতে নিয়ে গিয়ে রোপণ করবে এবং যত্ম করবে। যেন গাছগুলো তোমাদের সঙ্গে বেড়ে ওঠে।’

চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হোসেন জানান, বৃক্ষপ্রেমিক জুবায়ের আল মাহমুদের প্রচেষ্টাকে কাজে লাগিয়ে একদিনের টিফিনের টাকায় শিক্ষার্থীদের মাঝে ৫৬ হাজার গাছ রোপণের জন্য বিতরণ করা হয়েছে।

বাঘার অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু বলেন, ‘তোমরা আজ ইতিহাস তৈরি করলে। প্রতিবছর একটি নির্দিষ্ট দিনে এই বৃক্ষরোপণ কার্যক্রম যেন অব্যাহত থাকে। তাহলে জলবায়ুর প্রভাব থেকে বাংলাদেশ রক্ষা পাবে।’

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, জুবায়েরের এই আন্দোলন অত্যন্ত যুগোপযোগী। শিক্ষার্থীরা যদি এই গাছগুলো বাঁচিয়ে রাখার চেষ্টা করে তাহলে উপকৃত হবে দেশ। সুফল পাবে জাতি।