শনিবার, ৮ই মে, ২০২৬ ইং, রাত ১:৫৬
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

কুষ্টিয়ায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  কুষ্টিয়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ মার্চ ২০২২) সন্ধ্যা ৭ টায় জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু সংস্কৃতিক মঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক কুষ্টিয়া মোহাম্মদ সাইদুল ইসলাম প্রধান অতিথি এবং পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম বিশেষ অতিথি হিসেবে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নের্তৃত্বে মুক্তিযুদ্ধের সময় ৩০ লক্ষ বীর বাঙ্গালির রক্ত এবং ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম আরো বলেন, সকল বীর মুক্তিযুদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ; আমাদের এই স্বাধীনতা আমরা অনেক সংগ্রাম, রক্ত, ত্যাগ ও কষ্টের বিনিময়ে অর্জন করেছি। আমরা আরো জানি স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা আরো কঠিন। সুতরাং স্বধীনতা বিপক্ষের ও মুক্তিযুদ্ধের বিপক্ষের লোক আমাদের অর্জিত স্বাধীনতা যেন বিনষ্ট করতে পারে না পারে, এ ব্যাপারে সবাইকে যত্নবান হতে হবে এবং স্বাধীনতা সমুন্নত রাখার জন্য আগামীতে যে ধরনের চ্যালেঞ্জই আসুক না কেন তা মোকাবেলা করার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। ঐতিহাসিক গণহত্যা দিবস ২০২২ এর আলোচনা সভায় সভাপতির দায়িত্ব পালন করেন ডিডিএলজি মৃণাল কান্তি দে।

এ সময় আরো উপস্থিত ছিলেন হাজী রবিউল ইসলাম, চেয়ারম্যান জেলাপরিষদ, বিজ্ঞ পিপি অনুপ কুমার নন্দী, বীর মুক্তিযোদ্ধা ও জিপি আখতারুজ্জামান মাসুম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব মোঃ রফিক উল আলম (টুকু) সহ বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।