শনিবার, ৮ই মে, ২০২৬ ইং, রাত ৩:৩৩
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভোলায় মন্দিরের চুরি হওয়া১০ মূর্তি উদ্ধার, গ্রেফতার ৩

ডেস্করিপোর্ট  ভোলা জেলা শহরের বাপ্তা বাসস্ট্যান্ডসংলগ্ন ভদ্রবাড়ির শ্রী হরি মন্দির থেকে চুরি হওয়া ১০টি পিতলের রাধা-গোবিন্দ বিগ্রহ (মূর্তি) ও স্বর্ণালংকার উদ্ধার ও সংঘবদ্ধ চক্রের তিন হোতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সদর সার্কেল) কাজী ফরহাদ হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, গ্রেফতারকৃতরা মন্দিরের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে ও মূর্তিসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছে। গত ২২ মার্চের এ ঘটনায় প্রথমে এলাকার ডোমপট্টি থেকে মো. সুমনক (২৮) গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে মো. নয়ন (২১) ও নূরে আলমকে (২০) গ্রেফতার করা হয়। তাদের তথ্যমতে, সুমনের বাড়ির সেপটিক ট্যাংকির ভেতর থেকে বস্তা বাঁধা মূর্তিগুলো উদ্ধার করা হয়। এছাড়া মাটির গর্তের ভেতর লুকিয়ে রাখা দুই ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জিনিসপত্রের মধ্যে ছিল- দুটি তিন ফুট উচ্চতার পিতলের বিগ্রহ, চারটি গোপালের মূর্তি, তিনটি রাধা গোবিন্দ মূর্তি, তিনটি ধুপবাতি, একটি কলস, দুই ভরি স্বর্ণালংকার (চুড়ি, গলার চেইন, গানের দুল)। তবে ১১ হাজার টাকার মধ্যে ১৬৬ টাকার মুদ্রা (পয়সার কয়েন) পাওয়া গেছে।