শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:২১
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন

স্বাধীনতা দিবসে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এসপি খাইরুল আলমের শ্রদ্ধা নিবেদন

ডেস্করিপোর্ট  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উপলক্ষে কুষ্টিয়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম।

শনিবার (২৬ মার্চ ২০২২) জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রথমে শহীদ মিনারে সকাল ৬টা ১ মিনিটে ফুল দিয়ে সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলমের নের্তৃত্বে জেলা পুলিশ কুষ্টিয়ার সদস্যরা সকাল ৬ টা ২০ মিনিটে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, মজমপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সকাল ৬ টা ৪০ মিনিটে এবং সকাল ৭ টায় কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সূরা ফাতিহা পাঠ করেন।

শ্রদ্ধা নিবেদনের পর এসপি মোঃ খাইরুল আলম তার প্রতি সম্মান প্রদর্শন করে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

পুষ্পস্তবক অর্পণের পর স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ সহ ১৫ আগস্ট শাহাদত বরন কারী সকল শহীদ পরিবার ও ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণ কারী শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্‌), মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানা, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, আরওআই, রির্জাভ অফিস, কুষ্টিয়া, টিআই-১, সদর কেন্দ্রিক সকল ইন্সপেক্টরবৃন্দ এবং জেলা পুলিশ কুষ্টিয়ার সকল পর্যায়ের সদস্যবৃন্দ।