শুক্রবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, রাত ২:৫৯
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

ভোলায় খালে মিললো মাথার খুলি ও হাড়

ভোলা প্রতিনিধি  ভোলার লালমোহনে পরিত্যক্ত একটি খালে থেকে মাথার একটি খুলি ও শরীরের বিভিন্ন অঙ্গ-পতঙ্গের হাড় উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় লালমোহন পৌরসভার ৮নং ওয়ার্ড ওয়েষ্টার্ণপাড়া শেখের দোকানের পশ্চিম পাশে কালভার্ট সংলগ্ন খালে এই খুলি ও হাড়গুলো পাওয়া যায়। পাওয়া যায় শিশুর পড়নে থাকা পেন্টের বেল্টও।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকমাস আগে ওই এলাকার রাশেদের ছেলে ৩য় শ্রেণির ছাত্র রায়হান (৮) নামের এক শিশু নিখোঁজ হয়। উদ্বারকৃত খুলি ও হাড় ওই শিশুর বলে নিখোঁজ শিশুর পিতা রাশেদ দাবী করেন।

জানা যায়, ওই এলাকার রুহুল আমিন নামে এক ব্যক্তি পরিত্যক্ত খালের মাছ ধরার জন্য গত শনিবার থেকে কচুরিপানা পরিস্কার করার জন্য দুই জন শ্রমিক নামায়। রোববার সন্ধ্যার আগে শ্রমিক সেলিম কচুরিপানা পরিস্কার করার সময় প্রথমে মানুষের মাথার খুলি ও ২টি হাড় পান।
খবর পেয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে যান। এসময় দেহের বাকী হাড়গোড় খোঁজার জন্য প‚ণরায় শ্রমিকদের নামানো হয় খালে। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে একই স্থানে আরো কিছু হাড় ও প্যান্টের বেল্ট পাওয়া যায়।

শ্রমিক সেলিম জানান, বরিবার দুপুরের পর খালের কচুরিপানার মধ্যে একটি লাঠি পুতা ছিল সেটি টান দিলে প্রথমে মাথার খুলি ভেসে উঠে। এরপর দুইটি হাড় পাই। মানুষের মাথার খুলি পাওয়ার কারনে আমরা খাল থেকে উঠে যাই এবং ঘটনাটি পুলিশকে জানাই।

লালমোহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন জানান, মানুষের মাথার খুলি পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে বাকী হাড় খোঁজার জন্য খালে তল্লাাশি চালানো হয়। তল্লাাশি করে আরো কিছু হাড় পাওয়া যায়। এই খুলি ও হাড়গুলো কার তা সনাক্ত করতে পরীক্ষার জন্য পাঠানো হবে। পরীক্ষার রিপোর্ট ও তদন্তের পর আসল ঘটনা জানা যাবে।

নিখোঁজ শিশু রায়হানের পিতা মো. রাশেদ জানান, গত বছরের ১২ অক্টোবর খেলাধুলার জন্য শিশু রায়হান বাড়ী থেকে বের হয়ে শেখের দোকানের দিকে গেলে নিখোঁজ হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এঘটনায় পরদিন লালমোহন থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। উদ্বারকৃত খুলি ও হাড় তার নিখোঁজ ছেলের হতে পারে বলে তিনি ধারনা করেন। এজন্য প্রয়োজনীয় সকল পরীক্ষা নিরীক্ষা করার জন্য তিনি প্রস্তুত আছেন।