মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:১৬
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

বরিশালে বাম গণতান্ত্রিক জোটের হরতাল পালিত

শামীম আহমেদ  বরিশাল সহ দেশব্যাপি ভোজ্যতেল,চাল,ডাল,পিঁয়াজসহ খাদ্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা সকাল ৬ টা থেকে দুপুর ১২টা অবধি হরতাল বরিশালে পালিত হচ্ছে।

আজ সোমবার সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে জরুরী পরিসেবা ব্যতীত অনান্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান অনেকটাই বন্ধ রয়েছে।

এখানে বাম গণতান্ত্রিক জোটের নেতা কর্মীরা বিভিন্ন গ্রæপে ভাগ হয়ে সদররোড, কাকলীমোড়, হাসপাতাল রোড, লঞ্চ ঘাট হরতালের সমর্থনে পিকেটিং ও মিছিল করেছে। অভ্যন্তরীণ ও দুরপাল্লার বাস চলাচল করছে। তবে নগরীতে মাহিন্দ্রা অটো চলাচল বন্ধ রয়েছে। এনিয়ে বাসদ সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি জনতার নাভিশ^াস উঠেছে। তাই সাধারণ মানুষের সমর্থন রয়েছে তাদের অর্ধ দিবসের হরতালের প্রতি। এজন্য বরিশালে সফল হরতাল হচ্ছে।

পরে নগরীর প্রাণকেন্দ্র সদররোডে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী অধ্যাপক দুলাল মুজমদারের সভপতিত্বে এখানে বক্তব্য রাখেন এ্যাড, একে আজাদ,দেওয়ান আঃ রসিদ নিলু,ডাঃ মনিষা চক্রবর্তী,অধ্যাপক জলিলুর রহমান,হারুন অর রসিদ মাহমুদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।