ডেক্সরিপোর্ট:পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার ভোর রাতে সদর উপজেলার পখিয়া এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করেছে পুলিশ।
পটুয়াখালী সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, আউলিয়াপুর এলাকার বাসিন্দা আবুল হোসেন প্যাদার ছেলে কাসেম প্যাদা (৩০) ও চরবিশ্বাস এলাকার বাসিন্দা দেলোয়ারের ছেলে মো নাঈম (২৩)।
পুলিশ জানায়, বুধবার সদর উপজেলার পখিয়া এলাকায় মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে তারা দুজন মোটরসাইকেলে করে কুয়াকাটা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিল। পখিয়ায় পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে তাদের মৃত্যু হয়।