শনিবার, ৯ই মে, ২০২৬ ইং, বিকাল ৩:০৮
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্ত্রীর সঙ্গে অভিমান করে সৌদি প্রবাসীর আত্মহত্যা

ডেস্করিপোর্ট  টাঙ্গাইলের কালিহাতীতে সৌদি প্রবাসী দাম্পত্য কলহের জেরে স্ত্রীর সঙ্গে অভিমান করে রুবেল (২৫) নামের এক সৌদি প্রবাসী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকালে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে নিহত সৌদি প্রবাসী যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সৌদি প্রবাসী সোলায়মানের বড় ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বীরবাসিন্দা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ছোহরাব আলী। তিনি নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, তারা পিতা-পুত্র একইসঙ্গে সৌদি থাকেন।

তিনি আরও জানান, গত তিন মাস আগে দুজনই ছুটিতে আসেন। ছেলেকে বিয়ে করিয়ে সৌদি চলে যান বাবা সোলায়মান। দাম্পত্য জীবনে দুর্বলতা নিয়ে স্ত্রীর সঙ্গে কলহে একপর্যায়ে সোমবার রাতে আলাদা ঘরে গিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মঙ্গলবার সকালে পাশের রুমে রুবেলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান বলেন খবর পেয়ে পুলিশে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।