বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:০৪
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

রৌমারীতে ৮০০ পিস ইয়াবাসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেফতার!

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের কাজাইকাটা গ্রামে খরিদ্দার সেজে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী শাহ আলমসহ (৪০) অপর ৭ আন্ত:জেলা মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে রৌমারী থানা পুলিশ। ঘটনাস্থল থেকে বিক্রিযোগ্য ৮শ’ পিস ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো: দিলওয়ার হাসান ইনাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৮ সেপ্টেম্বর রাতে এসআই তুহিন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ সদস্য কাজাইকাটা গ্রামে ইয়াবা মহাজন শাহ আলমের বাড়িতে অভিযান পরিচালনা করে।

এসময় ইয়াবা কিনতে এসে গ্রেপ্তার হন, টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার ইসলামপুর গ্রামের কাশেম শেখের ছেলে আব্দুল মান্নান (৩৫), একই উপজেলার পাইসকা গ্রামের গৌরাঙ্গ সূত্রধরের ছেলে সুজন সূত্রধর (৩২), ইসলামপুর গ্রামের শাহাজামালের ছেলে শরিফ (৩০), কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের দক্ষিণ নামাজেরচর গ্রামের আকবর আলীর পূত্র রবি চাঁন মিয়া (২৯), একই এলাকার নাসিম উদ্দিনের পূত্র শান্ত হোসেন (২৬), নুর হোসেনের পূত্র মিজানুর রহমান (২৩) ও মংলা শেখের পূত্র বাবু মিয়া (২৪)।

এসময় চোরাকারবারীরা ইয়াবার স্যাম্পল দেখার জন্য ওই বাড়ীতে জড়ো হয়। ঘটনাস্থল থেকে ৭ ইয়াবা কারবারীসহ ওই গ্রামের আলজেস আলীর পূত্র শাহ আলমকে ৮শ’ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।