শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৯:৫৫
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

বরিশালে শ্রমিক নেতাকে কুপিয়ে জখম: ৪০ জনের বিরুদ্ধে মামলা

ডেস্করিপোর্ট  বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনালের দখলকে কেন্দ্রে করে জেলা বাস-মিনিবাস, মাইক্রোবাস ও কোচ শ্রমিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদকসহ দুজনকে কুপিয়ে জখমের ঘটনায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে নগরীর রূপাতলী থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করে বরিশাল কোতয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) লোকমান হোসাইন জানান, রূপাতলীতে সোমবার সন্ধ্যায় বাস-মিনিবাস, মাইক্রোবাস ও কোচ শ্রমিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক সুমন মোল্লার ওপর হামলার ঘটনায় ভুক্তভোগীর মা সেতারা বেগম একটি মামলা দায়ের করেন। মামলায় বরিশাল সিটি কপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমান জাকির মোল্লা, বরিশাল মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মনির মোল্লা, ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান মাসুম, ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শহিদুল ইসলাম রনি, সোহেল মোল্লাসহ আরও ১৫ জনকে আসামি করা হয়। মামলার প্রেক্ষিতে ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুমকে সকালে গ্রেপ্তার করে পুলিশ।

কোতয়ালি মডেল থানার পরিদর্শক তদন্ত লোকমান হোসাইন বলেন, রাতে মামলা হওয়ার পর থেকে যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলেও পুলিশ মোতায়ন করা আছে। জনগণের নিরাপত্তার স্বার্থে রূপাতলী বাসস্ট্যান্ডে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।