শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৮:৫৪
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

নিষেধাজ্ঞার ৩৬ দিনে ভোলায় ৬৪২ জেলের জেল-জরিমানা

ভোলা প্রতিনিধি  ভোলায় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা ও তেতুঁলিয়া নদীতে জাটকা ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরার সময় অভিযান চালিয়ে ৩৬ দিনে ৬৪২ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও পুলিশ।

এসময় জেলেদের কাছ থেকে ১৪ লক্ষ মিটার কারেন্ট জাল, ৪’শ বেহেুন্দি ও মশারীসহ বিভিন্ন ধরনের অবৈধ জাল ও প্রায় ৭ টন মাছ জব্দ করা হয়েছে।

পরে আটককৃত জেলেদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে ১১২ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদÐ দেন ও ৫৩০ জেলেকে জরিমানা করা হয়।
এ বিষয়টি ভোলা জেলা মৎস্য অফিসার এস এম আজহারুল ইসলাম নিশ্চিত করে বলেন, গত ১ মার্চ থেকে ৫ এপ্রিল পযর্ন্ত মৎস্য বিভাগ, পুলিশ, নৌপুলিশ ও কোস্টগার্ড সদস্যরা ভোলার মেঘনা ও তেতুঁলিয়া নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ৬৪২ জেলেকে আটক করেন।

পরে আটক জেলেদের মধ্যে ভোলা সদর উপজেলায় ১১০ জেলে ও লালমোহন উপজেলায় ২ জেলেকে কারাদÐ দেন ভ্রাম্যমান আদালত। এবং ভোলা সদর ১৫২ জেলে, দৌলতখান ৯১ জেলে, বোরহানউদ্দিন ১৮ জেলে, তজুমদ্দিন ৭১ জেলে, লালমোহন ৩১ জেলে ও চরফ্যাশন উপজেলায় ১৬৭ জেলেকে জরিমানা করা হয়।

তিনি আরো জানান, গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পযর্ন্ত ভোলার ইলিশা থেকে চর পিয়াল মেঘনা নদীর শাহাবাজপুর চ্যানেলের ৯০ কিলোমিটার ও তেতঁলিয়া নদীর ভেদুরিয়া থেকে চর রুস্তম পযর্ন্ত ১০০ কিলোমিটার এলাকায় দুই মাস সকল প্রকার মাছ ধরার উপর সরকারী ভাবে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে।