শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৮:০০
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

বরগুনায় ১৬০ কেজি হাঙরসহ ৯ জেলে আটক

ডেস্করিপোর্ট  বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী নদীতে অভিযান চালিয়ে একটি মাছ ধরা ট্রলারে তল্লাশি চালিয়ে ১৬০ কেজি হাঙরসহ ১৫ কেজি শাপলাপাতা মাছ জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় ওই ট্রলারে থাকা ৯ জেলেকে আটক করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে বিষখালী নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম জমির হোসেন বলেন, বিষখালী নদী থেকে এফবি আল মেহেদী নামে মাছ ধরা একটি ট্রলার নিষিদ্ধ মাছ ধরে বিক্রির উদ্দেশ্যে কোথাও নিয়ে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রলারটি আটক করা হয়। পরে ওই ট্রলারে তল্লাশি করে ১৬০ কেজি হাঙর, ১৫ কেজি শাপলাপাতা জব্দ করা হয়। এ সময় ওই ট্রলারে থাকা ৯ জেলেকে আটক করা হয়।

ইউএনও এবং বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ জনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত মাছগুলো মাটিচাপা দেওয়া হয়।