মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৫৭
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

বরিশালে ইয়াবাসহ আবারও র‌্যাবের খাচায় নুরু খাঁ

নিজস্ব প্রতিবেদক  বরিশাল সদর উপজেলার সাহেবের হাট এলাকায় অভিযান চালিয়ে নুরু খাঁ (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

আটককৃতকে বুধবার(০৬ এপ্রিল) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আটককৃত নুরু খাঁ বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দী ইউনিয়নের সঠিখোলা গ্রামের মৃত আব্দুল আজিজ খানের ছেলে।

র‌্যাব কার্যালয় সূত্র জানায়, নুরু খাঁ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। সাহেবের হাট বাজার এলাকায় মাদক কেনাবেচা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে অভিযান পরিচালনা করে র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে তল্লাশী করা হয়।

এ সময় নুরু খাঁর দেহ তল্লাশী করে ১০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। র‌্যাবের জিজ্ঞাসাবাদে নুরু খাঁ জানিয়েছে সে বরিশালের বিভিন্ন জায়গায় ইয়াবা সরবরাহ করে থাকে। আটককৃত নুরু খাঁকে সোমবার রাতে বন্দর থানায় হস্তান্তর করলে সেখান থেকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ওসি আসাদুজ্জামান।

নুরু দীর্ঘ বছর ধরে জাল টাকা এবং মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। ২০২০ সালে তাকে জাল টাকা এবং ভুয়া স্ট্যাম্পসহ মানিকগঞ্জ থেকে আটক করে র‌্যাব-৩ এর সদস্যরা। ওই মামলায় দীর্ঘদিন জেল খেটে জামিনে বের হয়ে আবারও এলাকায় মাদক ব্যবসা শুরু করেছে নুরু খাঁ। র‌্যাবের হাতে নুরু খাঁ গ্রেপ্তার হয়েছে এমন খবরে সঠিখোলা গ্রামে মিষ্টি বিতরণ করেছেন সাধারণ মানুষ।