সোমবার, ১০ই মে, ২০২৬ ইং, রাত ২:৩১
শিরোনাম :
নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৬ ফুট লম্বা মৃত ডলফিন

ডেস্করিপোর্ট  কুয়াকাটা সমুদ্রসৈকতে এবার ভেসে এসেছে ৬ ফুট দৈর্ঘ্যের একটি মৃত স্পিনার ডলফিন। এটির লেজে হালকা আঘাতের চিহ্ন রয়েছে।

ডলফিনটি দেখে প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন এটি দু-এক ঘণ্টা আগে মারা যেতে পারে।

বুধবার সকাল ১০টায় কুয়াকাটা ঝাউবনসংলগ্ন সৈকতে এটি দেখতে পায় স্থানীয় একজন ট্যুর গাইড। পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেওয়া হয়।

ট্যুর গাইড মোবারক ও স্থানীয় জেলেরা জানান, সৈকতে জোয়ারে পানিতে ডলফিনটি তারা ভেসে আসতে দেখেছেন।

তাদের মতে, দু’এক ঘণ্টা আগে এটি মারা গেছে। আকৃতির কোনো পরিবর্তন হয়নি বলেও জানিয়েছেন তারা।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, ডলফিনটিকে বালুচাপা দিয়ে রাখা হয়েছে।

ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির ফিল কোর্ডিনেটর মো. মাসুম বিল্লাহ জানান, এটি স্পিনার বা গুর্নি ডলফিন। এর বৈজ্ঞানিক নাম ‘স্টেনেলা লংগিরোস্ট্রিস’। এটি সাধারণত গভীর সমুদ্রে থাকে। কী কারণে মারা যাচ্ছে তা গবেষণা ছাড়া বলা সম্ভব নয়।

পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, ঘনঘন ডলফিন ও কচ্ছপের মৃত্যুতে তারা উদ্বিগ্ন। এসবের মৃত্যুরহস্য উন্মোচনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলেও দাবি করেছেন ওই বন কর্মকর্তা।

উল্লেখ্য, চলতি বছর কুয়াকাটা সৈকতে মৃত ৮টি কচ্ছপ, ৮টি রাজকাঁকড়া এবং ৫টি বিভিন্ন প্রজাতির ডলফিনসহ লাখ লাখ জেলিফিশ ভেসে আসে।