বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:২৫
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

বাংলাদেশসহ ১০৬ দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল জাপান

অনলাইন ডেস্ক  করোনাভাইরাস সম্পর্কিত সীমান্ত বিধিনিষেধ শিথিল করার পরিকল্পনা করেছে জাপান। এরই মধ্যে বাংলাদেশ, যুক্তরাষ্ট্রসহ ১০৬ দেশ থেকে বিদেশি নাগরিকদের প্রবেশ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে দেশটি।

বুধবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক হালনাগাদ তথ্যে এ কথা বলা হয়েছে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার থেকে ১০৬ দেশের নাগরিকদের জাপানে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। কিন্তু পর্যটন উদ্দেশ্যে ভ্রমণ করতে চাওয়া বিদেশিদের এখনও জাপানে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২০ সালে মহামারির প্রথম দিকে জাপান বেশিরভাগ বিদেশি ভ্রমণকারীদের জন্য সীমানা বন্ধ করে দিয়েছে।

সম্প্রতি দেশটিতে শুধু ছাত্র এবং ব্যবসায়ীদের জন্য সীমান্ত খুলে দিয়েছে। যদিও পর্যটকদের জন্য সীমান্ত আবার খুলে দিয়েছে অন্যান্য অনেক উন্নত দেশ।