বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:৩৪
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

বরিশালে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ী আটক

ডেস্করিপোর্ট  বরিশাল নগরীতে গভীর রাতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।

আটককৃতরা হলেন—গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বাউরগাতি গ্ৰামের বাসিন্দা মো. পারভেজ গোমস্তা হৃদয় (২৫) ও উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা গ্ৰামের কবিতা আক্তার ইয়াশা (২০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভি‌ত্তিতে বৃহস্পতিবার রাত পৌনে এক টায় বরিশাল নগরীর ১নং ওয়ার্ড বিসিকি রোডস্থ জয়নাল আবেদীন বাচ্চুর ভাড়াটিয়া কবিতা আক্তার ইয়াশার দোচালা টিনশেড ঘরের দরজার সামনে অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি দল।

এ সময় গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বাউরগাতি গ্ৰামের বাসিন্দা আব্দুল মজিদ গোমস্তার ছেলে মো. পারভেজ গোমস্তা হৃদয় ও উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা গ্ৰামের মো. সুলতান হাওলাদারের মেয়ে কবিতা আক্তার ইয়াশাকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়।