বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৯:২৯
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ফিরলেন তামিম–তাইজুল

স্পোর্টস ডেস্ক  দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ টেস্টে টস হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ। দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছেন টাইগাররা। ডারবানে সিরিজের প্রথম টেস্টে ২২০ রানে হেরেছিল মুমিনুল হকের দল।

পোর্ট এলিজাবেথে আজ শেষ টেস্টে সাদমান ইসলামের জায়গায় টেস্ট দলে ফিরেছেন তামিম ইকবাল। প্রথম টেস্টে তার খেলার কথা থাকলেও পেটের পীড়ার কারণে খেলতে পারেননি। এ ম্যাচের মধ্য দিয়ে দীর্ঘ ১১ মাস পর টেস্ট খেলছেন তামিম।

চোটের কারণে দেশে ফিরে যাওয়া পেসার তাসকিন আহমেদের জায়গায় খেলবেন স্পিনার তাইজুল ইসলাম। অর্থাৎ দুজন স্পিনার ও দুজন পেসার নিয়ে মাঠে নেমেছে মুমিনুল হকের দল।
সেন্ট জর্জেস পার্কের এ মাঠের উইকেটে ঘাস রয়েছে, তবে ম্যাচ শুরুর আগে ঘাস বেশ খানিকটা ছেঁটে ফেলা হয়েছে। এ মাঠে বাতাসও বেশ বড় ভূমিকা রাখে। প্রায় ৫০ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হয়।

বিশেষজ্ঞরা বলছেন, এই পিচ ব্যাটিংয়ের জন্য ভালো। কারণ বাতাসে আর্দ্রতা না থাকায় সুইং পেতে কষ্ট হবে পেসারদের। আছে বৃষ্টির সম্ভাবনাও, বিশেষ করে তৃতীয় দিনে বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখা হয়েছে।

বাংলাদেশ দল
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, ইয়াসির আলী, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ হোসেন ও ইবাদত হোসেন।