বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩০
শিরোনাম :
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

মেহেন্দিগঞ্জে ট্রলারডুবি: একদিন পর মিলল নিখোঁজ শিশুর মরদেহ

শামীম আহমেদ  বরিশালের মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীতে ট্রলার ডুবির ঘটনার একদিন পরে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে জেলেরা। এ নিয়ে মোট তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন আরও দুজন।

শনিবার (৯ এপ্রিল) দুপুরে দিকে মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীর মোহনা সংলগ্ন চর বউপুর এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। চার বছর বয়সী রোহান হাওলাদার মেহেন্দিগঞ্জ উপজেলার মাঝেরচর এলাকার মোন্তাজ হাওলাদারের ছেলে।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শফিকুল ইসলাম বলেন, শুক্রবার মাঝিরচর থেকে দড়িরচর খাজুরিয়া ইউনিয়নে যাওয়ার পথে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হলেও নিখোঁজ ছিল তিনজন। ওই তিনজনের মধ্যে শনিবার দুপুরে ঘটনাস্থল থেকে ৭ কিলোমিটার দূর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। জেলেরা মরদেহটি উদ্ধার করে পুলিশে খবর দেয়। আমাদের ফোর্স পাঠানো হয়েছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শনসহ নিহতের স্বজনদের সমবেদনা ও সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় সাংসদ পঙ্কজ নাথ।