শামীম আহমেদ বরিশাল মেট্টোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা শনিবার সকাল ১১ টার দিকে বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে অতিরিক্ত আইজিপি ও বিএমপি’র পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই বিগত মাসের অর্থাৎ মার্চ মাসের খাতওয়ারী অপরাধ চিত্র বা অপরাধ বিবরণীর সাথে পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিষ্ট মাসের খাতওয়ারী তুলনামূলক অপরাধ চিত্র বা বিবরণীর পর্যালোচনা করে সভাপতি আইন-শৃঙ্খলা তথা অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন পুলিশ কমিশনার।
এসময় তিনি বলেন, প্রোএকটিভ পুলিশিং বাস্তবায়নে বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, ওপেন হাউজ ডে ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনসহ মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত সকল জনপ্রিয় ইভেন্ট গুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে মাদক, ইভটিজিং, জঙ্গীবাদ, গুজব রটানো, ডিজিটাল ডিভাইস বিশেষ করে মোবাইলের প্রতি যুব সমাজের মাত্রাতিরিক্ত আসক্তি, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ, সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে পুলিশি কর্মকাÐে জনগণকে সম্পৃক্ত করে পারস্পরিক অংশীদারিত্বের ভিত্তিতে সকলকে আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলা ও অপরাধ দানা বাধার আগেই তা সমাজ থেকে সমূলে উপড়ে ফেলার জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপঃ রাসেল এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন মোহাম্মদ এনামুল হক, সদর দপ্তরের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন, ক্রাইম, অপারেশন এন্ড প্রসিকিউশনের উপ-পুলিশ কমিশনার মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবাসহ বিএমপির অন্যান্য শীর্ষ কর্মকর্তা বৃন্দরা।