সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১০
শিরোনাম :
চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী

দুর্গাপুরে বেপরোয়া ট্রাক কেড়ে নিল শিশুর প্রাণ

ডেস্করিপোর্ট  নেত্রকোনার দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় সোহাগ মিয়া (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের কৃষ্ণচর এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত শিশু ওই উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণচর এলাকার হেনু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে সোহাগ মিয়া বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের কৃষ্ণচর এলাকায় রাস্তা পার হচ্ছিল। ওই সময় দুর্গাপুরের দিকে আসা দ্রুতগামী একটি বালিবাহী ট্রাক সোহাগ মিয়াকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শিশু সোহাগের মৃত্যু হয়। পরে স্থানীয় উত্তেজিত জনতা ওই গাড়ি ভাঙচুর করে রাস্তায় টায়ার জ্বালিয়ে গাড়ি সড়কে চলাচল বন্ধ করে দেয়। এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।