শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৪৪
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

পটুয়াখালীতে ব্যবসায়ী অপহরণ, স্ত্রীর কাছে ২০ কোটি টাকা মুক্তিপণ দাবি

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালীতে শিবু লাল দাস (৬০) নামে এক ব্যবসায়ী অপহরণের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। তার গাড়িচালক মিরাজও নিখোঁজ রয়েছেন। এদিকে অপহরণের পরপর তার স্ত্রী অনিতার রানী দাসের কাছে ২০ কোটি মুক্তিপণ দাবি করা হয় বলে জানা গেছে।

সোমবার রাতে গলাচিপা উপজেলা শহর থেকে পটুয়াখালী জেলা শহরের নিজ বাসায় আসার পথে অপহরণের ঘটনা ঘটে।

ঘটনার পরপর পুলিশ ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর আলাদা সংস্থাগুলো মাঠে কাজ করছে। ওই রাতেই পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমড়াগাছিয়া সড়কস্থ এলাকা থেকে তার ব্যবহৃত প্র্যাডো গাড়িটি উদ্ধার করা হয়েছে।

শিবু লাল দাসের পুত্রবধূ শান্তা দাস ও ছোট ছেলে দেবু দাস বলেন, ব্যবসায়িক কাজে গত সোমবার বেলা ১১টার দিকে পটুয়াখালী শহরের পুরানবাজার এলাকার আখড়াবাড়ির নিজ বাসা থেকে গলাচিপা উপজেলার উদ্দেশ্যে রওনা হয় শিবু লাল দাস। এর পরে গলাচিপা থেকে রাত ৯টার দিকে পটুয়াখালীর নিজ বাসায় রওনা হন তিনি। যা শিবু লাল মোবাইল ফোনে পরিবারকে নিশ্চিত করেছেন।

শিবু লাল দাসের মালিকানাধীন দাস এন্ড ব্রাদার্সের ম্যানেজার ভবরঞ্জন সরকার বলেন, রাত সাড়ে ১০টার দিকে শিবু লাল দাসের ব্যবহৃত মোবাইলে কল দিয়ে বন্ধ পেলে বিষয়টি পরিবারকে জানায়। পরে তার ফোন বন্ধ পেয়ে পরিবারের সদস্যরা খোঁজে নামে এবং পুলিশ র‌্যাবকে অবহিত করে।

তবে ১২ এপ্রিল মঙ্গলবার বিকাল ৩টা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ দেয়া হয়নি বলে জানা গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সাজেদুল ইসলাম বলেন, অপহরণের ঘটনায় পুলিশ দফায় দফায় অভিযান চালাচ্ছে। তবে সঙ্গত কারণে কিছু বলা যাচ্ছে না। তাতে অভিযান ব্যাহত হতে পারে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) আহমাদ মাঈনুল হাসান বলেন, এ ঘটনায় আমরা মাঠে রয়েছি। আশা করি ভালো কিছু হবে। এছাড়াও অতিরিক্ত ডিআইজি একেএকএম এহসান উল্লাহ আসছেন। আপাতত অপহৃত শিবু লাল দাসের ব্যবহৃত গাড়ি বরগুনা জেলার আমরাগাছিয়া সড়ক থেকে উদ্ধার হয়েছে।

এদিকে পুলিশের অপর একটি সূত্র বলেন, ঘটনার পর রাতে শিবু লাল দাসের স্ত্রী অনিতার কাছে ২০ কোটি টাকা দাবি করা হয়েছে এমন তথ্য পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে। মুক্তিপণ চাওয়া ওই কলটি শিবু লাল দাসের ব্যবহৃত নম্বর থেকেই করা হয়েছে বলে দাবি করেন পরিবার।

এদিকে শিবু লাল দাসের অপহরণের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তোলপাড় শুরু করেছে তার শুভাকাঙ্ক্ষীরা।

একাধিক সূত্র বলেন, শিবু লাল দাস দীর্ঘ দিন ব্রিজ, ফেরিঘাট, খেয়াঘাটে টোল আদায়ের ইজারা ব্যবসায় জড়িত রয়েছেন। যা নিয়ে বিগত দিনে প্রতিপক্ষদের দ্বন্দ্ব চলে আসছে। এছাড়াও তিনি টিসিবিসহ বিভিন্ন কোম্পানি পরিবেশক ব্যবসায় জড়িত রয়েছেন। যা নিয়ে প্রতিপক্ষের রোষানলের শিকার হতে পারেন।