মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১০:০১
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

নেত্রকোনায় বাসচাপায় প্রাণ গেল কলেজশিক্ষকের

ডেস্করিপোর্ট  নেত্রকোনার মদনে বাসচাপায় মোটরসাইকেল আরোহী সাদেকুল ইসলাম নামে এক কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় নেত্রকোনা-মদন সড়কের মদনের মৈদাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরে রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। নিহত কলেজশিক্ষক সাদেকুল ইসলাম মোহনগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ও নেত্রকোনা রাষ্ট্রবিজ্ঞান সমিতির মোহনগঞ্জ শাখার সভাপতি ছিলেন। তার বাড়ি জেলার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে।

সাদেকুল ইসলামের বন্ধু ও মদনের হাসকুড়ি মৈদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এমএ মোতালিব জানান, গতকাল বিকালে বাড়ি থেকে মোটরসাইকেলে সাদেকুল ইসলাম নেত্রকোনা শহরে যাচ্ছিলেন। সন্ধ্যা পৌনে ৬টার দিকে মৈদাম পৌঁছলে মদন থেকে ছেড়ে যাওয়া মমি-বমি পরিবহনের একটি বাস পেছন দিক থেকে সাদেকুল ইসলামকে চাপা দেয়।

এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে তিনিসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে রাত সাড়ে ১০টার দিকে মারা যান তিনি।