সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৬:৫০
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

ববির পরিবহণ পুলে যুক্ত হলো নতুন দুটি বাস

ডেস্করিপোর্ট  বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুলে সংযোজিত হয়েছে নতুন ২টি বাস। বুধবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৫২ সিটের এ বাস দুটি ফিতা কেটে উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সভাপতি, সাধারন সম্পাদক, প্রক্টর, প্রভোস্ট, চেয়ারম্যানবৃন্দ, পরিবহন পুলের ম্যানেজারসহ শিক্ষক -শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

টাটা ১৩১৬ মডেলের ৫৮৮৩ সিসির বাস দুটি ক্রয়ে বিশ্ববিদ্যালয়ের ব্যয় হয়েছে ৮৪,৫৮০০০ টাকা। এই নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুলের নিজস্ব পরিবহন সংখ্যা দাড়াল ১৯টি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন (বিআরটিসি) এর দুটি একতলা ও ৬টি দ্বিতল বাসও যুক্ত রয়েছে।