শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩৯
শিরোনাম :
বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ বরিশালে বি.এন.খান কলেজের নাম ব্যবহার করে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ বিএম কলেজের অশ্বিনীকুমার হলে মধ্যরাতে উত্তেজনা,সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে হামলার চেষ্টা বরিশালে হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন বরিশালকে নিরাপদ,পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলা হবে-এনসিপির মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি!

বরিশালে ডিইসিবির দিনব্যাপী দ্বিতীয় সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বরিশালে ডিইসিবির দিনব্যাপী দ্বিতীয় সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২০ সেপ্টেম্বর  সকাল ১০ টায়, ডিইসিবি বরিশাল এর আয়োজনে, আসমত আলী খান (এ.কে) বিদ্যালয় এর হল রুমে দিনব্যাপী দ্বিতীয় সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৯ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, আজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি ডিইসিবি, শেখ সুমন। বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক আসমত আলী খান (এ.কে) বিদ্যালয়, এইচএম জসিম উদ্দিন, প্রভাষক সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, মোঃ মাসুম বিল্লাহ, সভাপতি একে স্কুল, সৈয়দ গোলাম মাসুদ বাবুল, বিভাগীয় প্রধান ফারইস্ট ইসলামী ব্যাংক, মোহাম্মদ ইমরান, প্রোগ্রাম সেক্রেটারি এনডিএফবিডি, শাবেদুল ইসলাম সোহেল, সভাপতি বিডিএস, শামীম মাহমুদ, আহ্বায়ক ডিইসিবি বিতর্ক চ্যাম্পিয়নশীপ বাস্তবায়ন কমিটি, মোঃ আবু সুফিয়ান শেখসহ সদস্যবৃন্দ এবং বিভিন্ন স্কুল থেকে আসা বিতার্কিকরা উপস্থিত ছিলেন।

পরে অংশগ্রহণকারী স্কুলগুলোর মধ্যে বিতর্ক প্রতিযোগিতা কার্যক্রম শুরু করা হয়।