মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৭:৩১
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

দুমকিতে দোকানে বিস্কুট কিনতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার

মো আজিজুল দুমকী পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালীর দুমকিতে দোকানে বিস্কুট কিনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ছদ্দ নাম বর্ষা (১৪) নামের এক কিশোরী।

মঙ্গলবার বিকেলে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে এ ধর্ষণের ঘটনাটি ঘটে।

এ ঘটনায় দুমকি থানায় ধর্ষণের শিকার কিশোরীর বাবা বাদী হয়ে মামলা দায়েরে করেছেন। পারিবারিক ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ শহীদ মুন্সির স্কুলপড়ুয়া বর্ষা মঙ্গলবার বিকেলে বাড়ির সামনে দোকানে বিস্কুট কিনতে গেলে ৩নং ওয়ার্ডের বাসিন্দা বারেক সরদারের ছেলে (দোকান মালিক) আবু বকর সরদার লোভ দেখিয়ে ওই কিশোরীকে দোকান সংলগ্ন বসতঘরে নিয়ে ধর্ষণ করে।

এসময় রাস্তার পথচারীরা দেখতে পেয়ে ধর্ষণের শিকার কিশোরী ও ধর্ষক আবু বকরকে হাতেনাতে আটক করে ৯৯৯ ফোন দেয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছাতে বিলম্ব হলে ধর্ষক আবু বকর পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ভিকটিম কিশোরীকে উদ্ধার করে বুধবার (১৩ এপ্রিল) সকালে মেডিকেল রিপোর্টের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এব্যাপারে ওই কিশোরীর বাবা শহীদ মুন্সি বাদী হয়ে মঙ্গলবার রাতে দুমকি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।যার (মামলা নং ০৭)।

দুমকি থানার অফিসার ইনচার্জ আঃ সালাম জানান, ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।