উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:জেলা ডিবি পুলিশের হাতে নড়াইল সদর উপজেলার পাজারখালী গ্রামে ওয়ারেন্টের আসামী রশিদ মোল্লাকে অভিযান চালিয়ে ডিবি পুলিশের এসআই ছৈয়দ জামারত আলী দিবা গত রাত ১০ টার দিকে তাকে গ্রেফতার করে।
এছাড়াও টাকা ও মোবাইল ছিনতাইকারী গ্রেফতার করেছিল এসআই ছৈয়দ জামারত আলী, তাদের বাড়ী মাগুরা সদর থানার পাটো খালি গ্রামে তাদের কাছে থাকা টাকা ও মোবাইল ছিনতাই কালে ছিনতাইকারী শুভ দাস (২২) পিতা: সাগর দাস, তার বাড়ী নড়াইল পৌরসভার কুড়িগ্রাম। এসময় ডিবি পুলিশ তাকে হাতেনাতে গ্রেফতার করে ছিনতাই হওয়া মোবাইল ও টাকা উদ্ধার করে থানায় সোপর্দ করা হয়।
ডিবি পুলিশের এসআই ছৈয়দ জামারত আলী বলেন, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) সারের দিক নির্দেশোনায় ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।