শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩৯
শিরোনাম :
বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ বরিশালে বি.এন.খান কলেজের নাম ব্যবহার করে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ বিএম কলেজের অশ্বিনীকুমার হলে মধ্যরাতে উত্তেজনা,সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে হামলার চেষ্টা বরিশালে হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন বরিশালকে নিরাপদ,পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলা হবে-এনসিপির মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি!

বরিশালে ফেইথ কোচিং সেন্টার থেকে ২২ বোতল ফেন্সিডিল সহ আটক ৩

ডেক্সরিপোর্ট:বরিশাল নগরীর ফেইথ কোচিং সেন্টারে অভিযান চালিয়ে পরিচালক সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় ফেইথ কোচিং সেন্টারের ভিতর থেকে ২২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে ডিবি।

শুক্রবার বিকালে নগরীর নতুন বাজার এলাকার ফেইথ শিক্ষা পরিবার কার্যালয়ে অভিযান চালিয়ে ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ফেন্সিডিলসহ আটককৃতরা হলেন- ফেইথ শিা পরিবারের পরিচালক শামিম মো. শামিম আহম্মেদ (৪০), বাবুল তালুকদার ও মতিয়ার রহমান।

অভিযান পরিচালনা করেন ডিবি পুলিশের সহকারী কমিশনার নরেশ চন্দ্র কর্মকার, পরিদর্শক কাজী মাহাবুবুর রহমান ও এসআই দেলোয়ার। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর নতুন বাজার এলাকার ফেইথ কোচিং সেন্টারে মাদক ক্রয়-বিক্রয়ের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এর আগে নগরীর নতুন বাজার এলাকার ইসরাইল তালুকদার পেট্রোল পাম্পের সামনে থেকে মতিয়ার রহমান খানকে আটক করা হয়।

তার স্বীকারোক্তি অনুযায়ী ফেইথ কোচিং সেন্টারের মালিক শামিম ও বাবুলকে নতুন বাজার এলাকা থেকে আটক করা হয়েছে। আটকের পর কোচিং সেন্টারের মধ্যে ফেন্সিডিল থাকার কথা স্বীকার করেন পরিচালক শামিম। তার স্বীকারোক্তি অনুযায়ী ফেইথ কোচিং সেন্টারের কার্যালয়ের ভিতর থেকে ২২ বোতল ফেন্সিডিল উদ্ধার কর হয়। ফেইথ কোচিং সেন্টারের পরিচালক শামিম আহম্মেদ পটুয়াখালীর কলাপাড়া এলাকার তৈয়ুবুর রহমানের ছেলে।

বাবুল তালুকদার মাধপপাশা ইউনিয়নের কাঞ্চন আলী তালুকদারের ছেলে ও মতিয়ার রহমান নগরীর রুপাতলীর খান সড়ক এলাকার মৃত হায়দার আলী খানের ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কোচিং সেন্টারের পরিচালক শামিম মাদকের আসর বসাতেন। পাশাপাশি মাদক বিক্রয়ও করা হতো। দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয়ের তথ্য পুলিশ জানতে পারলে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলে ডিবি পুলিশ সূত্রে জানা গেছে।