ভোলা প্রতিনিধি:ভোলায় বন্ধুকে নিয়ে মটরসাইকেল ঘুরতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে মোঃ শাকিল (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। এছাড়া আপর আরোহী বন্ধু গুরুতর আহত হয়েছে।
শুক্রবার(২০সেপ্টেম্বর)দুপুর ১টার দিকে ভোলার দৌলতখান উপজেলার বঙ্খালী সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে শাকিল মটরসাইকেল নিয়ে তার বন্ধুকে নিয়ে ঘুরতে বের হয়। সকালে তারা ভোলা শহরে যান। সেখানে বিভিন্ন স্থান ঘুরে দুপুরের দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। দৌলতখান উপজেলার বঙ্খালী ব্রিজ সংলগ্ন এলাকায় আসলে মটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে একটি সুপারি বাগানে ডুকে যায়। এ সময় গাছের সাথে আঘাত লেগে গুরুতর আহত হয় তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে শাকিলের মৃত্যু হয়। এছাড়াও শাকিলের বন্ধু ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দৌলতখান খানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ এনায়েত হোসেন এ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।