শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩৯
শিরোনাম :
বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ বরিশালে বি.এন.খান কলেজের নাম ব্যবহার করে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ বিএম কলেজের অশ্বিনীকুমার হলে মধ্যরাতে উত্তেজনা,সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে হামলার চেষ্টা বরিশালে হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন বরিশালকে নিরাপদ,পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলা হবে-এনসিপির মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি!

অপরাধী যত বড়ই হোক তাকে আইনের আওতায় আসতে হবে:পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান

ডেক্সরিপোর্ট:বরিশাল মেট্রোপলিটন পুলিশ(বিএমপি)’র কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার) বলেছেন,নাগরিক হিসেবে আমাদের কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে।আমরা সবাই নিজ নিজ যায়গা থেকে সেই দায়িত্বটুকু পালন করলে সমাজে শান্তি শৃংখলা ফিরে আসবে।আমরা এখন সেই ব্রিটিস ও পাকিস্তান ভাব ধারার পুলিশ নই। সেসময় আমরা বিভিন্ন কারনেই অনেক কাজ করতে সক্ষম হয়নি।

পুলিশ এখন বঙ্গবন্ধুর সোনার বাংলার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাষ নিয়ে একটি ঘুষ,দূর্নীতি মুক্ত পুলিশ প্রশাসন গড়ার লক্ষে সর্বস্তরের জন প্রতিনিধি, গন প্রতিনিধিদের ও তৃনমূলদের সাথে নিয়ে সমাজের সকলস্তরের সেবা পৌছে দিতে চাই।

তিনি আরো বলেন, আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে চাই তাহলে আপনাদের সোনার মানুষ হয়ে সকলের শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপনাদের কাজ করতে হবে।

আজ শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় নগরের অশ্বনী কুমার টাউন হল মঞ্চে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে নাগরিক তথ্য অভিযান-২০১৯ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

মঞ্চে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ- পুলিশ কমিশনার (উত্তর) মোক্তার হোসেন(বিপিএম-বার),উপ-পুলিশ কমিশনার(সদর দপ্তর) আবু রায়হান সালেহ, উপ-পুলিশ কমিশনার(ট্রাফিক) খায়রুল আলম,ডিসি(ডিবি)জাহাঙ্গীর মল্লিক প্রমুখ।

এসময় আরো বক্তব্য রাখেন বিসিসি প্যানেল মেয়র আয়শা তৌহিদা লুনা ও কোতয়ালী কমিউনিটি পুলিশ কমান্ডার নগরের সাদা মনের মানুষ দানশীল শ্রি বিজয় কৃষ্ণ দে।

পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান আরো বলেন, অপরাধ ও জঙ্গিবাদ নির্মূলে তথ্য সংগ্রহের লক্ষে তথ্য বহুল মেট্রোপলিটন পুলিশ প্রশাসন গড়ার কাজ শুরু করা হয়েছে। অপরাধী যতই বড় হোক তাকে পুলিশের আইনের আওতায় আসতে হবে এছাড়া যিনি কমিউনিটি পুলিশ থেকে দালালী করতে চান তাকে এখনই চলে যেতে হবে এখানে কোন দালালের স্থান হবে না।

তাই সমাজের সকলের নিরাপত্তা ও শান্তির সার্থে পুলিশকে সর্বাত্মক সহযোগীতা করার জন্য তিনি আহবান জানান।

পড়ে মতবিনিময় শেষে পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান কয়েকটি বাসায় তথ্য ফরম নিজ হাতে বিতরণ করার মধ্যে দিয়ে কার্যক্রম শুরু করেন।

এরপূর্বে সকাল ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনার ময়দানে ১০দিন ব্যপি তথ্য সংগ্রহ অভিযান উপলক্ষে ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন।

পরে পুলিশ কমিশনারের নেতৃত্বে এক বণ্যাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল চত্বরে এসে শেষ হয়।