রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৩৫
শিরোনাম :
সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি বরিশালের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই: জিয়াউদ্দিন সিকদার সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা,চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরিশালে অন্তর্ভুক্তিমূলক সংলাপ অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কুচক্রী মহলের অপপ্রচারের শিকার বিআরটিসির বরিশাল ডিপো ম্যানেজার,অপপ্রচারের প্রতিবাদ

ডায়রিয়ার প্রকোপ ঠেকাতে ৭৫ লাখ ভ্যাকসিন আসছে

ডেস্করিপোর্ট  বিগত ২৫ বছরের মধ্যে ঢাকায় ডায়রিয়ার এত বেশি প্রকোপ দেখা যায়নি বলে মনে করছে সরকার। শুধু দেশেই নয়, ঢাকার ডায়রিয়ার জীবাণু নেতিবাচক প্রভাব ছড়াচ্ছে বিদেশেও। কলেরা বা ডায়রিয়ার প্রকোপ প্রতিরোধে মে মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে ৭৫ লাখ কলেরা ভ্যাকসিন দেশে আসবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এসব ভ্যাকসিন দিচ্ছে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের ৭৫ লাখ কলেরা ভ্যাকসিন দিবে। এর দুটি ডোজ যে নিবে সে ৩ বছর পর্যন্ত কলেরা বা ডায়রিয়া থেকে মুক্ত থাকবে।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, গ্রীষ্মকালে দেশের দক্ষিণাঞ্চলে ডায়রিয়ার প্রকোপ বাড়ার একটা প্রবণতা দেখা যায়। কিন্তু ঢাকায় ডায়রিয়ার প্রকোপ এত বৃদ্ধি নিয়ে পর্যালোচনা করে কিছু সমস্যা চিহ্নিত করা হয়েছে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকার ডায়রিয়ার প্রকোপ দেশের অন্যতম আয়ের খাত প্রবাসী শ্রমিকদেরকেও হুমকিতে ফেলছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, সৌদি আরব, কুয়েত ও কাতার থেকে জানানো হয়েছে যে তোমাদের লোকজন যারা আসে, তাদের অনেকের মধ্যে আমরা ডায়রিয়ার জীবাণু পাচ্ছি। এর কারণ খুঁজতে গিয়ে আমাদের বিশেষষজ্ঞদের সঙ্গে কথা বলেছিল। তারা বলছেন, গ্রামের পানিতে ডায়রিয়ার জীবাণু নেই। কিন্তু গ্রামের মানুষ বিদেশে যাওয়ার আগে কয়েকদিন ঢাকায় থাকে। তখন তাদের শরীরে ডায়রিয়ার জীবাণু ঢুকছে। ওয়াসার পক্ষ থেকে বিভিন্ন হোটেলে পানি পরীক্ষা করে দেখা হচ্ছে। যতটুকু বোঝা যাচ্ছে যারা, হোটেল রেস্তোরাঁ ও মেসে খাওয়া-দাওয়া করে তাদের বেশি ডায়রিয়া হচ্ছে।