রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৬:৩০
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

এবার সড়কের পরিস্থিতি ‘অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো’

ডেস্করিপোর্ট  এবারের ঈদযাত্রায় ভোগান্তি কম জানিয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছে, এবার সড়কের পরিস্থিতি ‘অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো’।

শুক্রবার রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন থেকে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, গাজীপুরের যানজটের যে সমস্যা ছিল, আমার মনে হয় এবার আর সেই সঙ্কট হবে না। আমরা তিনটা ফ্লাইওভার খুলে দিয়েছি গাজীপুরে। সেখানে এখন নিয়মিত গাড়ি চলছে।

আর উত্তরবঙ্গের দিকে যানজটের যে সমস্যা হয়, সেটা ওভারকাম করেছি। সেখানে নলকা ছিল দীর্ঘদিনের একটা সমস্যা। আমরা নলকা সেতু করে ফেলেছি। কাজেই সেখানে কোনো সংকট হবে বলে আমার মনে হয় না।

তারপরও কিছু জায়গায় যানজটের জন্য চালকদের অসহিষ্ণুতাকে দায়ী করেন মন্ত্রী। বলেন, সড়কে একটু চাপ দেখলেই অনেক সময় রং রোডে চলে যায় চালক। রং রোডে দু-চারটা গাড়ি গেলে এরপর পুরো এলাকা অনেকক্ষণ ধরে যানজটে থাকে। এবার বিষয়টাকে আমরা ভালোভাবে দেখছি। অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার সড়ক ভালো আছে।

ঈদযাত্রায় যেন ভোগান্তি না হয় সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত খোঁজখবর রাখছেন বলে জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, এবার কোনো রাস্তায় যেন কোনো অবস্থায় দুর্ভোগ না হয় সে বিষয়ে প্রধানমন্ত্রী খেয়াল রাখছেন।