সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৪০
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

সাজেক যাচ্ছেন রাষ্ট্রপতি, ৬ দিন সব রিসোর্ট-কটেজ বন্ধ

ডেস্করিপোর্ট  আগামী ৯-১৪ মে পর্যন্ত সাজেকের সব রিসোর্ট-কটেজ বন্ধ থাকবে। রাষ্ট্রপতি আবদুল হামিদের তিন দিন অবকাশযাপনের কারণে সব রিসোর্ট-কটেজ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১২-১৪ মে সাজেক ভ্রমণে যাবেন। রাষ্ট্রপতির ভ্রমণ সামনে রেখে ইতোমধ্যে সাজেকে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন সাজেক কটেজ মালিক সমিতির নেতারা।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, আগামী ১২ থেকে ১৪ মে মহামান্য রাষ্ট্রপতি সাজেকে তিন দিনের অবকাশ যাপন করবেন। এ সময়ে নিরাপত্তা বলয় জোরদার রাখতে ছয় দিন সাজেকের সবকটি রিসোর্ট ও কটেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসন, নিরাপত্তাবাহিনীর কর্মকর্তা ও সংশ্লিষ্ট কটেজ মালিকদের সংগঠনের নেতাদের সমন্বয়ে অনুষ্ঠিত এক সভায় সিদ্ধান্তটি নেওয়া হয়। সাজেকে প্রায় দুই শতাধিক আবাসিক কটেজ ও রিসোর্ট রয়েছে। এসব কটেজ ও রিসোর্ট ১৫ মে থেকে আবার স্বাভাবিকভাবে চালু হবে।

সাজেক কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরী লুসাই জানান, রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে ৯ থেকে ১৪ মে সাজেকের সবগুলো কটেজ ও রিসোর্ট বন্ধ থাকবে। তাই ওই সময়ের মধ্যে বুকিং বন্ধ করে দেওয়া হয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, রাষ্ট্রপতি আগমনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা জোরদারে ওই ছয় দিন সাজেকের সবগুলো কটেজ ও রিসোর্ট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।