রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৩৫
শিরোনাম :
সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি বরিশালের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই: জিয়াউদ্দিন সিকদার সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা,চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরিশালে অন্তর্ভুক্তিমূলক সংলাপ অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কুচক্রী মহলের অপপ্রচারের শিকার বিআরটিসির বরিশাল ডিপো ম্যানেজার,অপপ্রচারের প্রতিবাদ

যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা: ওবায়দুল কাদের

ডেস্করিপোর্ট  ঈদযাত্রায় ঘরমুখো যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে এ হুঁশিয়ারি দেন তিনি।

অতিরিক্ত ভাড়া না নেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, অতিরিক্ত ভাড়া না নেওয়ার জন্য বাস মালিক ও শ্রমিকদের বলা হয়েছে। তিনি বলেন, যেসব পরিবহণে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাঠে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে। কোনো পরিবহণ অতিরিক্ত ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাস মালিকরা অতিরিক্ত ভাড়া নেওয়ার কথা অস্বীকার করলেও মন্ত্রী বলেন, অভিযোগ যেহেতু আসছে তাহলে অবশ্যই অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। যারাই অতিরিক্ত ভাড়া নেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাঠে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে।

তিনি বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার দেশের সড়ক ও মহাসড়কের অবস্থা ভালো। এবারের ঈদ যাত্রা স্বস্তিতেই কাটবে।

ওবায়দুল কাদের বলেন, আজ ঘরমুখো মানুষের চাপ কম আছে। এবার ঈদে ঘরমুখো মানুষের সময়ের অবসান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো। এমনকি গাজীপুর এলেঙ্গা মহাসড়কের অবস্থাও ভালো, পরিবহণগুলো নির্বিঘ্নভাবে চলাচল করছে। সড়ক আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর আছে।

মহাখালী বাস টার্মিনালের রাস্তার ওপরে যত্রতত্র বাস রাখার কারণে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এখন থেকে বাস মালিকরা রাস্তার ওপরে যেন গাড়ি না রাখে সেজন্য তাদের সতর্ক হতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এর আগে ওবায়দুল কাদের মহাখালী বাস টার্মিনালের পরিদর্শনকালে যাত্রীদের খোঁজ-খবর নেন।