মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৬:৫৮
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

হঠাৎ ভূ-কম্পনে কেঁপে উঠল রাঙামাটিসহ পার্বত্যাঞ্চল

ডেস্করিপোর্ট  ঈদকে সামনে রেখে ব্যস্ততার মধ্যেই ভূ-কম্পনে হঠাৎ কেঁপে উঠেছে রাঙামাটিসহ দেশের পার্বত্যাঞ্চল।

শনিবার দিনগত ৯টা ১৫মিনিটে কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূ-কম্পন অনুভূত হয়।

ঈদের কেনাকাটায় ব্যস্ত লোকজন ভূ-কম্পনে আতঙ্কিত হয়ে ওঠেন।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পার্বত্যাঞ্চলের জেলাগুলোর কোথাও কোন ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ।

রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, আতঙ্কিত হবার কিছু নেই। এখন পর্যন্ত কোন ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী অফিসারগণকে খবরাখবর নেবার জন্য বলা হয়েছে।

জানা গেছে, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের ফালাম শহরে। রিখটার স্কেলে যার মাত্রা ৪ দশমিক ৯। এর প্রভাব অনুভূত হয়েছে বাংলাদেশের দক্ষিণ-পূর্বের পার্বত্যাঞ্চলে। ভারতের মিজোরাম রাজ্যেও এর প্রভাব অনুভূত হয়েছে বলে খবর।

চট্টগ্রামের বাসিন্দারাও ভূ-কম্পন অনুভব করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে পোস্ট দিয়েছেন অনেকে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের মনিওয়া শহর থেকে ১১৫ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে। কেন্দ্রের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটি মিয়ানমারে চার থেকে পাঁচ সেকেন্ড স্থায়ী হয়েছিল বলে জানা গেছে।