মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৫:৫৬
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

হাতিরঝিলে বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালঙ্কার ও ১০ লাখ মালামাল চুরি

ডেস্করিপোর্ট  ঈদ উদযাপন করতে এখন প্রায় শূন্য ঢাকা। এমন সময়ে রাজধানীর হাতিরঝিলের এক ফাঁকা বাসার জানালার গ্রিল কেটে ৫ ভরি স্বর্ণালঙ্কার ও ১০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৪ মে) সকালে হাতিরঝিল পুলিশকে বিষয়টি জানানো হয়।

জানা যায়, স্ত্রীকে নিয়ে বরিশালের দক্ষিণের সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক অ্যাডভোকেট আবরার হোসেন হাতিরঝিলের ওই বাসায় ভাড়া থাকতেন। সেই সঙ্গে তার বাবা ও পত্রিকার প্রধান সম্পাদক আলম রায়হান মাঝে মধ্যে এসে থাকতেন। ঈদের ছুটিতে স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলেন আবরার হোসেন।

এ সময় বাসায় ছিলেন আলম রায়হান। ঈদের দিন অর্থাৎ মঙ্গলবার (৩ মে) দিবাগত রাতে বাসাটিতে চুরির ঘটনা ঘটে।

এ বিষয়ে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর গণমাধ্যমকে জানান, বুধবার সকালে মহানগর প্রজেক্টের একটি বাসায় চুরির অভিযোগ পাই আমরা। স্বর্ণালঙ্কারসহ দামি মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। দুই কক্ষ ড্রয়িং রুম বিশিষ্ট ফ্ল্যাটটিতে মাস্টারবেডে চুরি হয়েছে। অন্য ঘরে বাসার মালিকের বাবা ছিলেন বলে জানতে পেরেছি। অভিযোগের সব তথ্য যাচাই করে দেখছি।

তিনি আরও জানান, বাসার মালিকের মৌখিক অভিযোগে মোট সাড়ে চেইন, হাতের চুড়ি, নেকলেস ও টিকলিসহ মোট পাঁচ ভরি স্বর্ণালঙ্কার চুরির কথা জানানো হয়েছে। এছাড়াও ওই ঘর থেকে দুটি ক্যামেরা, দুটি হার্ডডিক্সসহ নগদ চার লাখ টাকা চুরি হয়েছে। তবে মালিককে ঘটনায় মামলা দায়েরের জন্য অনুরোধ করেছি। তিনি হয়তো একটি চুরির মামলা করবেন।