শুক্রবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:১৩
শিরোনাম :
বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ

মঠবাড়ীয়ায় কিশোর গ্যাংয়ের হাতে যুবক খুন

ডেস্করিপোর্ট  পিরোজপুরের মঠবাড়িয়ায় তুচ্ছ ঘটনার জেরে কিশোর গ্যাংয়ের ধারালো অস্ত্রের কোপে দুলাল মিয়া (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় ঘাতক রমজানসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত দুলাল পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা কুটিমিয়া ঘটকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি দুলালের ভাতিজা বেল্লালের (৫) সঙ্গে প্রতিবেশী রেবা বেগমের পুত্র ইফাদের (১০) পুকুরে সাঁতার কাটা নিয়ে ঝগড়া হয়।

এ ঘটনার জেরে বৃহস্পতিবার বিকালে একই এলাকার মৃত লাদেন মিয়ার ছেলে ও রেবা বেগমের ভাই প্রতিপক্ষ রমজান (১৮), ফয়সাল (২০) দুলালের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

একপর্যায়ে দুলালকে এলোপাতাড়ি পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা গুরুতর আহত দুলালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে দুলাল চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে মারা যান। খবর পেয়ে প্রশাসনের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মঠবাড়িয়া থানার ওসি নুরুল ইসলাম বাদল ৪ জনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের বাবা কুটিমিয়া বাদী হয়ে রমজান, ফয়সাল, ওমরসহ ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতেই মামলা করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।