শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১২:২৮
শিরোনাম :
বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ

মেয়ের বিয়ের অনুষ্ঠানের দধি কিনতে গিয়ে লাশ হয়ে ফিরলো বাবা

ভোলা প্রতিনিধি  ভোলার লালমোহনে মেয়ের বিয়ের দধি কিনতে গিয়ে মটরসাইকেল সঙ্গে নসিমনের সংঘর্ষে আব্দুল রশিদ মাল (৪৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ মে) বিকাল ৩ টার দিকে উপজেলার ইসলামপুর বাজারে এ দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুল রশিদ পেশায় একজন সিএনজি চালক ছিলেন। সে চট্রগ্রামে সিএনজি চালাতেন। এবার ঈদের ছুটিতে মেজো মেয়ের বিয়ের উদ্দেশ্য বাড়িতে আসেন তিনি।

নিহত আব্দুর রসিদ মাল উপজেলা বদরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সরদার বাড়ির মৃতঃ আব্দুল ওহাদ আলী মালের ছোট ছেলে।
নিহত আব্দুর রশিদ মালের পরিবার সূত্রে জানাযায়, শুক্রবার জুম্মার নামাজ শেষে মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য দধি কিনতে বাড়ি থেকে নাজিরপুর বাজার উদ্দেশ্য মটরসাইকেল নিয়ে রওয়ানা দেন সে। ওই এলাকার ইসলামপুর নামক বাজারের উত্তর মাথায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রæতগামী নসিমনের সঙ্গে মটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু মারা হয়।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নসিমন ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।