বৃহস্পতিবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:০২
শিরোনাম :
বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব

লক্ষ্মীপুরে দুই ডাকাতদলের মধ্যে বন্দুকযুদ্ধে যুবক নিহত

এইচএম রাসেল রাজ, লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুর সদর উপজেলায় দুই ডাকাতদলের মধ্যে ‘বন্ধুকযুদ্ধে’ আরিফ হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) ভোর রাতে সদর উপজেলার শাকচর এলাকার একটি পরিত্যক্ত ইটভাটায় এ ঘটনা ঘটে। পরে সেখান থেকে একটি এলজি ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার শাকচর এলাকায় দুই ডাকাতদলের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। একপর্যায়ে গুলির আওয়াজ শুনে টহল পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে পুলিশের দুই সদস্য আহত হয়। এ সময় জীবন বাঁচাতে তারা ৯ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে পুলিশ। পরে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আহতরা হলেন সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোতাহের হোসেন ও কনস্টেবল সোহেল রানা। তাদেরকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, নিহত আরিফ শাকচর গ্রামের আমির হোসেনের ছেলে। ধারণা করা হচ্ছে আরিফ ডাকাত দলের সদস্য। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।