শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:৫৬
শিরোনাম :
বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ

কুয়াকাটায় সাংবাদিকদের সাথে অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদের মতবিনিময় সভা

ডেস্করিপোর্ট  সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে আগত ট্যুরিস্টদের সার্বিক নিরাপত্তা ও সেবা প্রদানের লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন ট্যুরিস্ট পুলিশ বরিশাল রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ।

শনিবার(৭মে) সকাল ১১ টায় কুয়াকাটা প্রেস ক্লাবে মতবিনিময় সভা করেন তিনি।

এ সময় ট্যুরিস্ট পুলিশ বরিশাল রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন,সাংবাদিক,পুলিশ,সাধারন জনতা সকলেই যদি কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হয়ে কাজ করে তাহলে কুয়াকাটার পর্যটন কেন্দ্রের সমস্ত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে এবং কুয়াকাটা আরো উন্নত মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।


মতবিনিময় সভায় সাংবাদিক ও পুলিশ ট্যুরিস্টদের নিরাপত্তা প্রদান ও সুযোগ সুবিধাসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ বরিশাল রিজিয়নের কুয়াকাটা জোনের ইনচার্জ আব্দুল খালেক, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাছির উদ্দিন বিপ্লব, টোয়াক সভাপতি রোমান ইমতিয়াজ তুষার,কুয়াকাটা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক কাজী সাঈদ,পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর,সাংবাদিক আনোয়ার হোসেন আনু, সাংবাদিক কে এম জহির, সাংবাদিক মিরাজ,সাংবাদিক খান এ রাজ্জাক সহ অন্যান্যরা।