মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:২৫
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

মুলাদীতে বাবা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে জখম

ডেস্করিপোর্ট  বরিশালের মুলাদীতে বাবা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে।

আজ রোববার বেলা ১২টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের চিলমারী গ্রামে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন-চিলমারী গ্রামের লোকমান খান, তাঁর মেয়ে সাবিনা বেগম এবং জামাতা মোশাররফ হোসেন। গাছকাটাকে কেন্দ্র করে লোকমান খানের ভাই ফরহাদ খান ও তাঁর ছেলেরা এই হামলা চালিয়েছে বলে দাবি করেছেন আহতরা।

লোকমান খান জানান, দীর্ঘ দিন ধরে তাঁর ছোট ভাই ফরহাদ খানের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি স্থানীয় সালিস বৈঠক ও সার্ভেয়ার দিয়ে জমির সীমানা নির্ধারণ করা হয়। এতে লোকমান খানের ভোগ দখলীয় জমি ফরহাদ খানের ভাগে পড়ে। জমিতে থাকা গাছের পরিবর্তে লোকমান খানকে ৪ হাজার টাকা দেওয়ার অনুরোধ করেন সালিসরা। টাকা না দিলে লোকমান খান গাছ কেটে নিতে পারবেন শর্ত দেওয়া হয়।

কয়েক বার চাওয়ার পরেও ফরহাদ খান গাছের পরিবর্তে লোকমান খানকে টাকা দেয়নি। তাই তিনি আজ বেলা ১২টার দিকে তাঁর লাগানো গাছ কাটতে যান।

এ সময় ফরহাদ খান, তাঁর ছেলে ইকবাল খান, ইমরান খান ও তাঁদের লোকজন লোকমান খানের ওপর হামলা চালায়। সাবিনা বেগম বাবাকে রক্ষা করতে গেলে হামলাকারীরা তাঁকে কুপিয়ে জখম করে। এ সময় সাবিনার স্বামী মোশাররফ হোসেনকেও কুপিয়ে আহত করা হয়। আহতদের চিৎকার শুনে আশপাশের লোকজন তাঁদের উদ্ধারে এগিয়ে আসে। পরে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মুলাদী হাসপাতালের চিকিৎসক কাজী মাইনুল হাসান জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকে ফরহাদ খানের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।

এ ব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. এম মাকসুদুর রহমান বলেন, ‘হামলা চালিয়ে তিনজনকে আহত করার বিষয়টি জেনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের লিখিত অভিযোগ পাওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’