বৃহস্পতিবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:০৮
শিরোনাম :
বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব

লক্ষ্মীপুরে মোটর সাইকেল চোর আটক

এইচএম রাসেল রাজ, লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুরের রায়পুরে চোরাই মোটর সাইকেল সহ সাগর (২৬) নামের একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চরপাতা মৈত্রি উচ্চ বিদ্যালয় সংলগ্ন শশুর বাড়ি থাকা অবস্থায় চোরাইকৃত মোটর সাইকেলসহ তাকে আটক করে পুলিশ।

আটককৃত সাগর পানপাড়া ওয়াজউদ্দিন পোলের পূর্ব পাশে মরহুম মৌলভী সাহেবের বাড়ির মকবুল আহম্মদের ছেলে।

পুলিশ জানায়, সে দীর্ঘদিন থেকে মাদক, চোরাই মোটরসাইকেলসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে। তার বিরুদ্ধে রায়পুর থানা চুরি, ডাকাতি, মাদকসহ একাধিক মামলা রয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।