শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:৫৯
শিরোনাম :
পতিত আ.লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত

কুষ্টিয়ায় পুনাকের উদ্যোগে বিশ্ব “মা” দিবসে অবহেলিত ও অসহায় “মা”দের মাঝে বস্ত্র ও খাবার বিতরণ

ডেস্করিপোর্ট  পুনাক কুষ্টিয়া’র উদ্যোগে বিশ্ব “মা” দিবসে অবহেলিত ও অসহায় “মা”দের মাঝে বস্ত্র ও উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে।

“মা” শব্দটি উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মানসপটে ভেসে ওঠে অসীম, চিরন্তন আত্মত্যাগ, ভালোবাসার এক মমতাময়ী প্রতিমূর্তি।

রবিবার (৮ মে) বিশ্ব মা দিবস উপলক্ষে সকাল ১১ টায় পুনাক কুষ্টিয়া’র উদ্যোগে কুষ্টিয়া পুলিশ লাইন্সের পুনাক সম্মেলন কক্ষে অবহেলিত ও অসহায় “মা”দের মাঝে বস্ত্র ও উন্নতমানের খাবার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দিলরুবা আলম, সভানেত্রী পুনাক, কুষ্টিয়া (সহধর্মিণী পুলিশ সুপার কুষ্টিয়া)। সমাজে অবহেলিত-অসহায় ৭০ জন “মা”দের মাঝে কুষ্টিয়া পুনাকের সভানেত্রী শাড়ী ও রান্না করা উন্নতমানের খাবার বিতরণ করে আপন মমতায় কাছে টেনে নিয়ে মানবতার হাত বাড়িয়ে দেন। এসময় মায়েরা আবেগ আপ্লুত হয়ে পুনাক সভানেত্রীসহ পুনাক পরিবারের জন্য দোয়া করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন খায়রুন নেসা, সাধারণ সম্পাদিকা ও কোষাধ্যক্ষ, পুনাক, কুষ্টিয়া (সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্), মোসাঃ মমিনা খানম, সাংস্কৃতিক সম্পাদিকা, পুনাক, কুষ্টিয়া (সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার জেলা বিশেষ শাখা), আনিতা আশরাফী দিবা, দপ্তর সম্পাদিকা, পুনাক, কুষ্টিয়া ( সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ), সহ জেলা পুলিশের সংশ্লিষ্ট নারী সদস্যবৃন্দ।